[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব ভ্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা জারি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৩ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরব ও ইয়েমেনের সংঘাতময় পরিস্থিতির মধ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন ট্রাভেল

 অ্যাডভাইজরি বা ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। হালনাগাদকৃত এই সতর্কবার্তায় দেশটি ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়ে সৌদি আরবকে ‘লেভেল-৩’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।


​সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থানগুলোকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও মিসাইল হামলার ঝুঁকি বিদ্যমান।

এর পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের স্থানীয় আইন সংক্রান্ত নানা ঝুঁকির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে দেশটির কিছু এলাকায় ঝুঁকির মাত্রা তুলনামূলক বেশি বলে জানানো হয়। অন্যদিকে, প্রতিবেশী দেশ ইয়েমেনের ক্ষেত্রে পূর্বে ঘোষিত সর্বোচ্চ ঝুঁকি বা ‘লেভেল-৪’ (ভ্রমণ করবেন না) সতর্কতা অপরিবর্তিত রাখা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর