[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

সৌদির মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম মজুতের সন্ধান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের মদিনা অঞ্চলের 'জাবাল সাইদ' প্রকল্পে প্রায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ

 খনিজ কাঁচামালের নতুন মজুত পাওয়া গেছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান এই তথ্য নিশ্চিত করেছেন।

​ভূতাত্ত্বিক জরিপে জাবাল সাইদ প্রকল্পে ইউরেনিয়ামের পাশাপাশি বিরল খনিজ উপাদানের আশাব্যঞ্জক উপস্থিতিও ধরা পড়েছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে খনিজ সম্পদ কেন্দ্রগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে এই কেন্দ্রটি। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতি ও জ্বালানি খাতে বৈচিত্র্য আনার যে রূপকল্প নিয়ে সৌদি আরব এগোচ্ছে, এই আবিষ্কারকে তার একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগ ও বৈশ্বিক অংশীদারত্ব বাড়াতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটি।

এসআর

সম্পর্কিত খবর