ইন্দোনেশিয়ায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রাথমিক মাত্রা ৭.৪ বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২
এপ্রিল) সকাল ৬টা ৪৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের পরপরই দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
বার্তা সংস্থা এপি-র তথ্যমতে, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রায় দুই লাখ মানুষের বসতিপূর্ণ তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে মালাক্কা সাগরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭.৮ এবং অবস্থান মালাক্কা সাগরে বলে জানালেও পরবর্তীতে তথ্যে কিছুটা পরিবর্তন আনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: