[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

আমিরাতে ড্রোন ভূপাতিতের পর ধ্বংসাবশেষে বাংলাদেশি শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ১২:২৫ পিএম

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের অংশ পড়ে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করে। জানানো হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি সন্দেহজনক মানববিহীন উড়োজাহাজ (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে ভূপাতিত করে।


ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এতে সেখানে কর্মরত এক বাংলাদেশি শ্রমিক গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।


নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পরপরই জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর