কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান, যার ফলে সেখানকার একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুয়েতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, এই হামলায় বিমানবন্দরের জ্বালানি
ট্যাংকগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
একই দিনে বাহরাইনেও সমান্তরাল হামলা চালিয়েছে তেহরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইরানি ড্রোন হামলার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্থাপনায় আগুন ধরে যায়। বর্তমানে বাহরাইনের দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য উত্তেজনাকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, ট্রাম্প দ্রুত এই যুদ্ধ বন্ধের পক্ষে থাকলেও ইরান দীর্ঘমেয়াদী সংঘাতের পথে হাঁটছে, যার প্রতিফলন হিসেবে এই ধারাবাহিক হামলাগুলো চালানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: