[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

খামেনির স্ত্রীর মৃত্যুর দাবি আন্তর্জাতিক গণমাধ্যমে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ৭:৩৮ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের আরও এক সদস্যের মৃত্যুর খবর সামনে এসেছে।

আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় গুরুতর আহত হওয়ার পর খামেনির স্ত্রীও মারা গেছেন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খামেনির কার্যালয় ও বাসভবনে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে ইরানি সূত্রগুলো খামেনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়।

একই ঘটনায় তার মেয়ে ও নাতনির মৃত্যুর খবরও প্রচারিত হয়।


সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় খামেনির স্ত্রী মারাত্মকভাবে আহত হন এবং তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

সোমবার (২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির তথ্য উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর