[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা: মৃতের সংখ্যা বেড়ে ১৫৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১:৩৪ পিএম

সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজখান এর মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (১ মার্চ) দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে বিচার বিভাগ-অনুমোদিত সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে।

এর আগে মিনাবের প্রসিকিউটর হামলায় অন্তত ৯৫ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


গভর্নর কার্যালয়ের তথ্যমতে, মিনাবের শাজারে তাইয়েবা বালিকা বিদ্যালয়ে সকালের শিফটে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ঘটনার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম BBC Bangla-ও প্রতিবেদন প্রকাশ করে। 

এসআর

সম্পর্কিত খবর