[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

তেহরানে আরও দুই শক্তিশালী বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১:১১ পিএম

সংগৃহীত ছবি

ইরানের রাজধানী তেহরান শহরে রোববার রাতে পরপর দুটি জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির দুজন সাংবাদিক এ বিস্ফোরণের তথ্য জানিয়েছেন।

তারা জানান, বিস্ফোরণের অভিঘাতে তাঁদের আবাসিক ভবনের জানালা কেঁপে ওঠে, যদিও তারা একে অপরের থেকে কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থান করছিলেন।

 

স্থানীয় সময় রাত ৯টার দিকে বিস্ফোরণ দুটি ঘটে বলে জানা গেছে। একই সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তাদের সম্প্রচারকেন্দ্রকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার অবশ্য অব্যাহত ছিল।


ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করেও বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয়েছে বলে জানান সেখানে থাকা সাংবাদিকরা।

তাদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের শব্দ ছিল প্রবল এবং কাঁচের জানালাগুলো কাঁপতে থাকে।
এর আগে Israel দাবি করেছিল, তারা নতুন দফায় তেহরানে সামরিক অভিযান শুরু করেছে।
সূত্র: আল জাজিরা। 

এসআর

সম্পর্কিত খবর