[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ৭:০২ পিএম

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে (ঢাকা বিভাগে ২ জন ও খুলনা

 বিভাগে ১ জন)। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৭২১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৫ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা পৌছেছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জনে। এর মধ্যে মোট ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

​বিভাগভিত্তিক ভর্তি রোগীর তথ্যে দেখা যায়, চট্টগ্রাম বিভাগে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন ও রংপুর বিভাগে ৪৩ জন ভর্তি হয়েছেন; সিলেট বিভাগে নতুন কোনো রোগী ভর্তি হননি। চলতি বছরের ডেঙ্গু মৃত্যুর হিসেবে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মারা lpযান।

এইচ/এম

সম্পর্কিত খবর