[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় ২ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৬:৫১ পিএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন।

 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আর এ বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩ হাজার ৯৩৪ জন।

 

সোমবার (২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে ভয়াবহ ছিল অক্টোবর। বিদায়ী মাসে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে মারা গিয়েছিলেন ১৪৮ জন।

 

অন্যদিকে, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে প্রাণ হারান ৪১৩ জন।

 

এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। সে বছর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

এফ/ডি

সম্পর্কিত খবর