রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে
রুনা বেগম (৪০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রুনা বেগমকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ জানান, গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে এবং নতুন ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে মোট ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
এইচ/এম