[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৪৮৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৪ পিএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে গত সাত দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৩ জন।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে। এর মধ্যে আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে মারা গেছেন ৭৯ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

 

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৮ হাজার ৪০০ জনে পৌঁছেছে।

 

অন্যদিকে, একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৩ জন। এ পর্যন্ত মোট ৫৪ হাজার ৯২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকায়। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৬২৪ জন। এছাড়া খুলনায় ২৫২, বরিশালে ২২১, চট্টগ্রামে ১৯২, ময়মনসিংহে ৬৪, রংপুরে ৩৫, সিলেটে ৪ এবং রাজশাহীতে ১০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর