[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজমেরী রহমান।

একই শিক্ষাবর্ষের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ফারহানা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ হিতোয়ারা খাতুন ও সাহারা আক্তার সিঁথি।

সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বর্ষা, দপ্তর সম্পাদক তাহিয়া সুলতানা নাদিয়া এবং সহদপ্তর সম্পাদক হয়েছেন মুক্তা খাতুন।

এ ছাড়া অর্থ সম্পাদক সমি আক্তার, সহঅর্থ সম্পাদক জিন্নাত আলভী, প্রচার সম্পাদক হুমায়রা আছিয়া প্রীতি এবং সহপ্রচার সম্পাদক সিনথিয়া সিরাত দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নিশাত নাবিলাহ প্রাপ্তি, ইসরাত জাহান ও হাবিবা আক্তার সিনথিয়া।

নতুন সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন বলেন, বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি, চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

নতুন দায়িত্বে হলের বিতর্কচর্চাকে আরও সক্রিয় ও নিয়মতান্ত্রিক করার ওপর গুরুত্ব দেবেন তিনি। সবার সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতি আজমেরী রহমান বলেন, দায়িত্ব পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। হল ডিবেটিং সোসাইটিগুলো দক্ষ ও যোগ্য বিতার্কিক তৈরির প্রাথমিক ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিয়মিত বিতর্ক সেশন ও বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে হল থেকে দক্ষ বিতার্কিক তৈরি এবং তাদের বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান তিনি। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন।

এসআর

সম্পর্কিত খবর