[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৫৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ৮:১৭ পিএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ময়মনসিংহের এবং অন্যজন খুলনার বাসিন্দা। নিহত তিনজনই পুরুষ।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে দেশে মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪৩ জন নারী এবং ৩১ জন পুরুষ।

 

এদিকে নতুন রোগী যুক্ত হওয়ায় বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে।

এসআর

সম্পর্কিত খবর