দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৫ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ৯০০ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে।
এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন নিশ্চিত রোগী ১৮৫ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯৬ জনে পৌঁছেছে। অন্যদিকে একই সময় হামের উপসর্গ নিয়ে মোট ৭৪১ শিশুর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।
এসআর