[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

হাম পরিস্থিতি উদ্বেগজনক: একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ১:২৩ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও এর লক্ষণজনিত জটিলতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে, ২ শিশুর মৃত্যু সরাসরি হামের কারণে হয়েছে। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানা গেছে।


একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। এছাড়া নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর