দেশজুড়ে হামের বিরুদ্ধে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রোববার থেকে এ কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, আগামী দুই দিনের মধ্যে প্রায় ২১ লাখ ৯০ হাজার টিকা দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ দ্রুত সংগ্রহ করে পাঠানোর কাজ চলছে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের সাপ্তাহিক ছুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এছাড়া, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রয়োজনীয় শয্যা ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে, যাতে আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়।
এসআর
মন্তব্য করুন: