[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩

ফের বিপিএলে দল কিনলেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ৭:৪১ এএম

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান মানেই চমক।

পর্দার আলো-ঝলমলে দুনিয়া পেরিয়ে এবার আবারও তিনি হাজির হচ্ছেন ক্রিকেট অঙ্গনে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি দলের মালিকানা নিয়েছেন এই তারকা অভিনেতা।

গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে শাকিব খান তৈরি করেছিলেন নতুন এক অধ্যায়—যেখানে ক্রিকেট ও সিনেমার ভক্তরা একসঙ্গে মেতেছিলেন উচ্ছ্বাসে। যদিও প্রথমবার দলটি শিরোপা জিততে পারেনি, তবে মাঠে শাকিবের উপস্থিতি টুর্নামেন্টে এনে দিয়েছিল বাড়তি তারকার ঔজ্জ্বল্য।

ঢাকা দলের মালিকানা এবারও শাকিবের হাতে

বিপিএলের আসন্ন ১২তম আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), যার অংশীদার হিসেবে রয়েছেন শাকিব খান নিজেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য এই জনপ্রিয় দলের মালিকানা থাকবে তার অধীনে।

শাকিব খান জানান,

“এবারের দল হবে আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত। মাঠে নামছে এক নতুন ঢাকার রূপ—আর সেই রূপের নেতৃত্বে আছি আমি নিজেই।”

ক্রিকেট ও সিনেমার মেলবন্ধনে নতুন অধ্যায়

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। ক্রিকেটের মাঠে এবারও শাকিব খান আনতে চলেছেন রুপালি পর্দার ঝলক। তার দলকে ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা।

ক্রিকেট আর সিনেমা—দুই জগতের মেলবন্ধনে শাকিব খানের নতুন এই যাত্রা নিয়ে ভক্তরা এখন অপেক্ষায় ‘নতুন ঢাকার’ জয়ের গল্প দেখার।

এসআর

সম্পর্কিত খবর