[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে ২০২৫ ১১:৫২ পিএম

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

পরদিন মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন। এ সময় নুসরাত ফারিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।

এর আগে, রোববার (১৮ মে) থাইল্যান্ড গমনের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়।

ইমিগ্রেশন চেকপোস্টে আটকের পর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ভাটারা থানায় দায়ের করা এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। 

এসআর

সম্পর্কিত খবর