[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাসনিয়া ফারিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৯:০৩ এএম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন অতিরিক্ত প্রকাশ না করে নিজের ভুবনে থাকতেই

 বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ১০ বছরের দীর্ঘ সম্পর্ক ও দুই বছরের বেশি সময়ের বিবাহিত জীবন প্রসঙ্গে তিনি জানান, অতিরিক্ত পারিবারিক বিষয় প্রকাশ করলে অনাকাঙ্ক্ষিত আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়; তাই স্বামী ও তাঁর পারস্পরিক সিদ্ধান্তেই ব্যক্তিগত জীবন আলোর বাইরে রাখেন।

শোবিজের অনিয়মিত রুটিনের মধ্যেও তিনি কঠোর শৃঙ্খলা মেনে চলেন; শুটিং না থাকলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘুমিয়ে পড়ে ভোরে ওঠেন এবং নিজের রান্না করা স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ঘর গোছানো ও শরীরচর্চা করেন।

নাটক ও ওটিটি মাধ্যমে সফলতার পর দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘ফাতিমা’ সিনেমা দিয়ে বড়পর্দায় তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে ‘প্রিন্স’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা হিসেবে নাম লেখান তিনি, যদিও সে ছবিতে তাঁর চরিত্রের পরিধি কিছুটা সীমিত ছিল।

এইচ/এম

সম্পর্কিত খবর