[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

প্রাক্তনের কাছ থেকে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯ পিএম

সংগৃহীত ছবি

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া চিত্রনায়িকা পরীমনির

 একটি পুরোনো সাক্ষাৎকার সম্প্রতি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে কথা বলার সময় ওই পডকাস্টে পরীমনি তার অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা নানা মন্তব্য করেছিলেন।

​সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরীমনি জানান, রাজের সঙ্গে বিয়ে বা জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ বলে মনে করেন না। জীবনের প্রতিটি ঘটনাকেই তিনি একেকটি অভিজ্ঞতা হিসেবে মূল্যায়ন করেন।

​তিনি উল্লেখ করেন, অতীতে অন্যান্য প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে কোনো অসৌজন্যমূলক পরিস্থিতি বা আত্মসম্মানে আঘাত লাগার মতো ঘটনা ঘটেনি। সব ক্ষেত্রেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সুন্দরভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়েছিল, যেন ভবিষ্যতে কোথাও দেখা হলে কোনো অস্বস্তি না থাকে।

​তবে প্রাক্তন স্বামী শরীফুল রাজের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন ছিল বলে জানান এই চিত্রনায়িকা। আক্ষেপের সুরে পরীমনি বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। অথচ এই বিচ্ছেদটি আরও অনেক সুন্দর ও সম্মানজনক হতে পারত বলেই তিনি মনে করেন।

​উল্লেখ্য, ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও পরীমনি। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে নিজের কাছে রেখে একা লালন-পালন করছেন তিনি। পরবর্তীতে সাফিরা সুলতানা প্রিয়ম নামে এক কন্যাসন্তানকেও দত্তক নেন এই অভিনেত্রী।

এসআর

সম্পর্কিত খবর