[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

দেড় মাসের বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন জীম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৬:৫০ পিএম

সংগৃহীত ছবি

পড়াশোনার ব্যস্ততায় প্রায় দেড় মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম।

পরীক্ষা শেষ হওয়ার পর আবারও ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। চলতি আগস্টজুড়ে একাধিক নাটক ও বিজ্ঞাপনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

 

জীম জানান, গত ৯ আগস্ট তার পরীক্ষা শেষ হয়। পরদিন থেকেই শুটিংয়ে ফেরেন তিনি। বিশ্রামের সুযোগ না নিয়ে নতুন কাজের ব্যস্ততায় ঢুকে পড়েছেন। আগস্ট মাসের প্রায় পুরো সময়ই বিভিন্ন নাটকের শুটিং নিয়ে তার ব্যস্ততা থাকবে।

 

বিরতি কাটিয়ে ইতোমধ্যে সেলিম রেজার পরিচালনায় ‘লুকোচুরি প্রেম’ নাটকের কাজ শেষ করেছেন জীম। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাদ সালমী নাওভী। এরপর আরও একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি একটি ওভিসির কাজও করছেন। আগামীকাল থেকে নতুন আরেকটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

 

জীম বলেন, পড়াশোনার কারণে প্রায় দেড় মাস অভিনয়ের কাজে মনোযোগ দিতে পারেননি। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কাজে ফিরেছেন। সামনে টানা কাজ করার পরিকল্পনা রয়েছে। নিজেকে আরও দক্ষ অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানান তিনি।

 

নতুন কাজগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা করছেন জীম।

এসআর

সম্পর্কিত খবর