[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

‘নিজের লোকেরাই ক্ষতি করেছে’, ভুয়া আইডি থেকে সতর্ক থাকতে বললেন ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ৪:৩৩ পিএম

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছেন, ঘনিষ্ঠ পরিচিতদের কারণেই তার পুরোনো ফেসবুক পেজ ও আইডি হারাতে হয়েছে।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তার দীর্ঘদিনের ব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পেছনে ছিলেন পরিচিত কিছু মানুষ। তাদের উদ্দেশ করে তিনি বলেন, কাছের মানুষই তার জন্য শত্রুর মতো আচরণ করেছে এবং অভিযোগের মাধ্যমে তার পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে।


অভিনেতা জানান, প্রায় দেড় বছর আগে একটি অভিযোগের ভিত্তিতে তার প্রায় ৬ লাখ অনুসারীসমৃদ্ধ পেজ এবং ৩ লাখ অনুসারীর ব্যক্তিগত আইডি বন্ধ হয়ে যায়। বিষয়টি তাকে বিস্মিত করলেও পরে তিনি জানতে পারেন, অভিযোগটি করেছিলেন তারই ঘনিষ্ঠ কেউ।


ঘটনাটি জানার পরও তিনি প্রকাশ্যে কাউকে দায়ী করেননি। তার ভাষায়, তিনি বুঝতে পেরেছেন কারা এমনটি করেছেন এবং কেন করেছেন, কিন্তু কাউকে কিছু বোঝাননি। এ থেকেই মানুষের আসল চরিত্র বোঝা কঠিন—এমন উপলব্ধির কথাও তুলে ধরেন তিনি।


পরবর্তীতে নতুন করে ফেসবুকে যাত্রা শুরু করেন এই অভিনেতা। অল্প সময়ের মধ্যেই তার নতুন প্রোফাইলে প্রায় আড়াই লাখ অনুসারী যুক্ত হয়েছে বলে জানান তিনি। ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে ভক্তদের সতর্ক করে দিয়ে তিনি জানান, এখনো তার নামে ভুয়া আইডি খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এসব আইডি থেকে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সবশেষে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার নামে তৈরি ভুয়া কোনো অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত না থাকতে

এসআর

সম্পর্কিত খবর