[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

বাচ্চারা জন্মেই যেন আমাদের দাদু-দিদা না ডাকে, ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ২:৫৫ পিএম

টালিউডের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের প্রেমের বয়স এখন ১৫ বছর। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছেন তারা। 'মির্জা' ছবির সাফল্যের পর ২০২৪ সালেই তাদের বিয়ের কথা

 শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। তবে সম্প্রতি ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভক্তদের মনে নতুন করে আশার আলো জুগিয়েছে।

​মঙ্গলবার (৩১ মার্চ) ঐন্দ্রিলার ৩৪তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ তার ইনস্টাগ্রামে একটি মজার অথচ ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, "১৫ বছর পার হলো, আরও অনেক পথ চলা বাকি।" তবে মূল চমক ছিল পোস্টের শেষ দিকে। মজার ছলে অভিনেতা লেখেন, ভবিষ্যতে তাদের সন্তানেরা যেন জন্মানোর পর বাবা-মায়ের বদলে তাদের 'দাদু-দিদা' বলে না ডাকে, সেজন্য আর বেশি দেরি করা যাবে না।

​অঙ্কুশের এই খুনসুটিমাখা পোস্টটি মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে এখন একটাই প্রশ্ন—২০২৬ সালেই কি তবে এই জনপ্রিয় জুটি চার হাত এক করতে চলেছেন? এর আগেও ২০২৪ সালের শেষের দিকে বেনারসি ও পাঞ্জাবি পছন্দ করার ভিডিও পোস্ট করে তারা বিয়ের জল্পনা উসকে দিয়েছিলেন।

​পর্দায় ‘ম্যাজিক’ থেকে শুরু করে ‘মির্জা’—সবখানেই এই জুটির রসায়ন দর্শকপ্রিয়। বাস্তব জীবনের এই রসায়ন কবে সামাজিক পরিণতি পাবে, এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন তাদের অনুরাগীরা। অঙ্কুশ বিয়ের স্পষ্ট ইঙ্গিত দিলেও ঐন্দ্রিলা কেবল ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে রহস্যটি জিইয়ে রেখেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর