[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

বুবলীর ছেলে বীরের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ১০:৪৭ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও শীর্ষ নায়ক শাকিব খানের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন আজ। এবারের জন্মদিনটি

 বীরের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দিনটি মিলেছে পবিত্র ঈদুল ফিতরের আনন্দের সাথে।

​ছেলের এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন মা বুবলী। বীরকে ‘বাপজান’ সম্বোধন করে তিনি লেখেন, "ঈদের দিনের মতো পবিত্র একটি দিনে এবার তোমার জন্মদিন পড়েছে। আল্লাহ সবসময় তোমাকে রহমতে ও সুস্থ রাখুন। অনেক ভালো মানুষ হিসেবে বড় হও, লক্ষ্মী আব্বা।" সেই সঙ্গে তিনি ভক্তদের কাছে ছেলের জন্য দোয়া চেয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

​বুবলীর এই পোস্টে ভক্ত ও অনুরাগী মহলে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। মন্তব্যকারীরা বীরকে ‘জুনিয়র কিং খান’ আখ্যা দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করছেন। নেটিজেনদের ভালোবাসায় সিক্ত হয়ে বীরের জন্মদিনটি এবার অন্যরকম এক আমেজ তৈরি করেছে।

এসআর

সম্পর্কিত খবর