[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

কিয়ারা-অনীত নয়, মধুবালার বায়োপিকে কে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৭:২৯ এএম

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবনীচিত্রে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ‘সাইয়ারা’ খ্যাত তরুণ অভিনেত্রী অনীত

 পদ্দা। দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে একটি বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, অনীত ইতোমধ্যে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত অনীত পদ্দাকেই চূড়ান্ত করা হয়েছে।

পরিচালক মোহিত সুরির ‘সাইয়ারা’ সিনেমায় অহান পান্ডের বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান অনীত। বর্তমানে তাঁর হাতে ‘শক্তিশালিনী’ নামক একটি হরর কমেডি সিনেমা রয়েছে, যা চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা।

মধুবালার বায়োপিকটির আনুষ্ঠানিক ঘোষণা এবং শুটিং খুব শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর