[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

৪৪ সেকেন্ডের ভিডিওতে ব্যক্তিগত অভ্যাস জানালেন কেয়া পায়েল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ৪:২২ এএম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত একটি ভিডিও শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল।

প্রায় ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি নিজের দৈনন্দিন জীবনের একটি অভ্যাস ভক্তদের সামনে তুলে ধরেন।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, ‘গোপন তথ্য ফাঁস করে দিলাম।’


ভিডিওতে দেখা যায়, সামনে বরফ মেশানো পানিভর্তি একটি পাত্র নিয়ে বসে আছেন কেয়া। তিনি জানান, সাম্প্রতিক সময়ে অনেকেই তার ত্বকের উজ্জ্বলতা নিয়ে মন্তব্য করেছেন। এর পেছনে একটি সহজ অভ্যাস কাজ করছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, বরফ ঠান্ডা পানিতে মুখ ডুবিয়ে রাখলে ঘুম কেটে যায় এবং ত্বকও সতেজ থাকে।


এরপর তিনি সরাসরি পাত্রে মুখ ডুবিয়ে দেখান। কিছুক্ষণ পর মুখ তুলে হাস্যরসের সুরে বলেন, এভাবেই তিনি সকালের ঘুম দূর করেন।


ভিডিওটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়, হাজার হাজারবার শেয়ার হয় এবং বিপুলসংখ্যক মন্তব্য ও প্রতিক্রিয়া জমা পড়ে।
অনেক দর্শকের মতে, তার স্বতঃস্ফূর্ত ও সহজ উপস্থাপনাই ভিডিওটিকে জনপ্রিয় করে তুলেছে।

এসআর

সম্পর্কিত খবর