[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার রাজকীয় বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২:১২ এএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার দীর্ঘদিনের

 প্রেমের গুঞ্জন অবশেষে পরিণতির দিকে এগোচ্ছে এবং আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে তারা রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানা গেছে।

গত আট বছর ধরে তাদের সম্পর্কের বিষয়ে জল্পনা থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিজয়ের বাড়ির সাজসজ্জা এবং হায়দরাবাদ বিমানবন্দরে এই জুটির একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ৪ মার্চ হায়দরাবাদে একটি তারকাবহুল রিসেপশন অনুষ্ঠানের কথা রয়েছে যেখানে আল্লু অর্জুন, রামচরণ, প্রভাসের পাশাপাশি বলিউডের প্রভাবশালী খান ও কাপুর পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি বিজয় তার দীর্ঘদিনের বড় চুল কেটে নতুন লুকে ফিরেছেন এবং রাশমিকার আঙুলে দামী আংটি দেখে ভক্তরা নিশ্চিত হয়েছেন যে এই আলোচিত জুটি তাদের জীবনের বিশেষ মুহূর্তের জন্য পুরোপুরি প্রস্তুত।

এসআর

সম্পর্কিত খবর