[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

প্রথমবার কন্যাকে সবার সামনে আনলেন অপূর্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৭ এএম

সংগৃহীত ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন তার কন্যা সন্তানকে।

গত ১২ ডিসেম্বর কন্যাসন্তানের বাবা হওয়ার খবর সামাজিক মাধ্যমে জানালেও এতদিন সন্তানের পূর্ণ ছবি শেয়ার করেননি তিনি।


সন্তানের জন্মের সময় নবজাতকের হাতের একটি ছবি পোস্ট করে অপূর্ব সুখবরটি নিশ্চিত করেছিলেন। কন্যার নাম রাখা হয়েছে আনায়া। তখন তিনি লিখেছিলেন, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জীবনে কন্যার আগমনের কথা।


দুই মাস পর এবার ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা। এক ছবিতে দেখা যায়, কোলজুড়ে মেয়েকে নিয়ে আছেন তিনি। আরেকটিতে অপূর্বের সঙ্গে আছেন তার স্ত্রী শাম্মা দেওয়ান এবং ছোট্ট আনায়া। ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, চলতি বছরের ভালোবাসা দিবসে তাদের সবচেয়ে বড় আনন্দ ছোট্ট রাজকন্যা আনায়া। সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।

পোস্টগুলোতে ভক্তদের বিপুল সাড়া দেখা গেছে।
ব্যক্তিগত জীবনে অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের ঘরে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে।

এর আগে তিনি অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন, তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। বিয়ের চার বছর পর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের কন্যা

এসআর

সম্পর্কিত খবর