[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির আঁখি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৭ এএম

সংগৃহীত ছবি

ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

নিয়মিত স্টেজ শো ও টেলিভিশন লাইভ অনুষ্ঠানের ব্যস্ততার মধ্যেও তিনি সম্প্রতি রেকর্ড করেছেন একটি বিশেষ গান।


‘আজ একি সুরে, থেকেও দূরে, জাগলে এই রাতে’ শিরোনামের গানটির কথা লিখেছেন অধরা জাহান এবং সুর করেছেন আলম আরা মিনু। গানটি ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর বিশেষ সংগীতানুষ্ঠান ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’-এ প্রচারিত হবে।


নতুন গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, দিবসটি ঘিরে শ্রোতারা সাধারণত আবেগঘন ও সুরেলা গান প্রত্যাশা করেন। তার বিশ্বাস, গানটি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে।


এছাড়া বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান বৈঠকখানা-এর জন্যও একটি মৌলিক গান গেয়েছেন তিনি। ‘জোড়া শালিক’ শিরোনামের এ গানের মাধ্যমে প্রায় ২৭ বছর পর গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার-এর লেখা ও সুরে কণ্ঠ দিলেন আঁখি।


নব্বইয়ের দশকে আসামি বধূ সিনেমার জন্য মিল্টন খন্দকারের লেখা ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ গানটি গেয়েছিলেন তিনি। গানটির সুর করেছিলেন প্রয়াত সংগীত পরিচালক আলম খান। সে সময় গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করে আঁখি আলমগীর বলেন, নতুন গানটি একেবারেই সতেজ ও প্রাণবন্ত। এ আয়োজনের অংশ হতে পেরে তিনি

এসআর

সম্পর্কিত খবর