[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ৬:৪৬ এএম

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

তাদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রবিধি শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছিল।

পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই ভাতা প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আদেশ (জিও) প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষকেই দায়ী করা হবে।

এছাড়া, পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আদেশের (জিও) চারটি অনুলিপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।

এসআর

সম্পর্কিত খবর