চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গত বছরের তুলনায় এবার পাসের হার কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের অবনতি মেনে নেওয়ার মতো নয়। শিক্ষাব্যবস্থায় পাঠদান ও শেখার পদ্ধতিতে কোথায় দুর্বলতা রয়েছে, তা খুঁজে বের করা জরুরি। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
প্রকাশিত ফলাফলে কোনো ধরনের ভুল বা অসংগতি রয়েছে কি না, তা পুনর্মূল্যায়নের পর স্পষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী জানান, ফলাফলের যথার্থতা যাচাই করা প্রয়োজন।
পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হোক। কোনো শিক্ষার্থী যেন প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত না হন কিংবা কাউকে যেন যথাযথ মূল্যায়নের বাইরে রাখা না হয়।
অনুষ্ঠানে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
এফ/ডি