[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা এক মাসের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ১১:৫১ এএম

সংগৃহীত ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বড় ধরনের প বিপর্যয় ঘটেছে। মোট ৫ লাখ ৯৪

 হাজার ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তবে এদের মধ্যে যারা এক বা দুই বিষয়ে ফেল করেছেন, তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। আগামী এক মাসের মধ্যে এই ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

​শনিবার (৩১ অক্টোবর) ঘোষিত ফলাফলের পর শিক্ষামন্ত্রী এ তথ্যের কথা জানান।

​ফলাফল ও পুর্নপরীক্ষার বিস্তারিত:

​মোট অকৃতকার্য: ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

​এক বা দুই বিষয়ে ফেল: ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী।

​পুনরায় পরীক্ষার সুযোগ: ১ বা ২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে (এক মাসের মধ্যে) আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

​পাসের হার: চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে গড়ে ৫২.১২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

​উল্লেখ্য, ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর দীর্ঘ আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে এই ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনের মাধ্যমে তাঁদের ফলাফল সংগ্রহ করতে পারছেন।

এইচ/এম

সম্পর্কিত খবর