উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
চলতি বছরের ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার পরিকল্পনা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়ে সব পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে কিছু পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এসব পরীক্ষা আয়োজনের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। এতে অংশ নিয়েছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
এসআর