[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

স্কুলে ভর্তির আবেদন ফি বাড়ছে, কোন শ্রেণিতে কত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭ এএম

সংগৃহীত ছবি

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদনের ফি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শ্রেণিভেদে আবেদন ফি নির্ধারণ করা হবে। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ১১০ টাকা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ২৫০ টাকা আবেদন ফি দিতে হতে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হতে পারে এবং যেকোনো সময় এ-সংক্রান্ত আদেশ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন ফি ছিল ১০০ টাকা। এবার প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে তা ১০ টাকা বাড়িয়ে ১১০ টাকা করা হচ্ছে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

সূত্র জানায়, ‘ঢাকা মহানগরী ভর্তি কমিটি’র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সময়সূচি অনুসরণ করে শিক্ষার্থীদের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভর্তি আবেদন করতে হবে।

ভর্তির আগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শ্রেণিভিত্তিক শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যারে এসব আসনের সংখ্যা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য আপলোড করতে হবে।

ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর সাত দিনের মধ্যে কোন শ্রেণিতে, কোন ক্যাটাগরিতে কতটি আসন পূরণ হয়েছে—তার বিস্তারিত তথ্য ‘ঢাকা মহানগরী কেন্দ্রীয় ভর্তি কমিটি’ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।

ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক কমিটি গঠন করতে পারবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গত বছরের তুলনায় নিম্ন শ্রেণিতে আবেদন ফি ১০ টাকা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ১৫০ টাকা বাড়বে।

এসআর

সম্পর্কিত খবর