[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৬ ১১:৫২ এএম

সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিকভাবে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

একই সঙ্গে এবার জিপিএ-৫ অর্জন করেছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। ২০২৫ সালে এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ

এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে উত্তীর্ণ ছাত্রের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। পাশাপাশি ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডে গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। চলতি বছর এই সংখ্যা কমে হয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন

বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্র

ফল প্রকাশের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩০৩টি বেড়েছে। একই সময়ে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়েছে ২০১টি

তবে শতভাগ শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়া অর্থাৎ শূন্য শতাংশ পাসের প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৮টি।

মাদরাসা শিক্ষা বোর্ডে এবার শূন্য শতাংশ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ২২৬টি, যেখানে ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৮৬টি।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এবার ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। গত বছর কারিগরি শিক্ষা বোর্ডে শূন্য শতাংশ পাসের কোনো প্রতিষ্ঠান ছিল না।

 

এসআর

সম্পর্কিত খবর