[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, অন্যান্য শ্রেণিতে থাকছে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৬ ২:৩৪ এএম

সংগৃহীত ছবি

২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগের মতোই লটারির মাধ্যমে পরিচালিত হবে।

এ স্তরে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার প্রকাশিত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি পরীক্ষার ভিত্তিতেই সম্পন্ন হবে।

একই সঙ্গে আগামী ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথাও উল্লেখ করা হয়েছে।

দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের জন্য লটারি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

পরে করোনা মহামারির সময় এই ব্যবস্থা অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হয়েছিল।

পরবর্তীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষার দাবি জানালে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা পর্যালোচনা করে।

তবে লটারি ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্তই কার্যকর থাকে এবং ২০২৬ শিক্ষাবর্ষেও একই পদ্ধতিতে ভর্তি সম্পন্ন হয়।

এদিকে লটারি নাকি ভর্তি পরীক্ষা—এ বিষয়ে অভিভাবকদের মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ায় বিভিন্ন এলাকায় অনিশ্চয়তা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।

সেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার প্রথম শ্রেণিতে লটারির ব্যবস্থা অব্যাহত রাখার সিদ্ধান্ত বহাল রাখে।

এর ধারাবাহিকতায় ২০২৭ শিক্ষাবর্ষেও প্রথম শ্রেণিতে ভর্তি লটারির মাধ্যমেই সম্পন্ন হবে বলে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

এসআর

সম্পর্কিত খবর