[email protected] মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

মতিঝিল আইডিয়ালের নতুন অধ্যক্ষ লাল মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ৮:৪৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

শিক্ষা ক্যাডারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এবং পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপনে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন এবং প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

এসআর

সম্পর্কিত খবর