আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তবে ছুটি শুরুর আগে শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এদিন বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের পাঠদানে হওয়া ঘাটতি কমাতে এর আগেও কয়েকটি শনিবার ছুটি বাতিল করে ক্লাস নেওয়া হয়েছিল।
সেই ধারাবাহিকতায় এবারও শনিবার শিক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, বিদ্যালয়ভিত্তিক মিড-ডে মিল কার্যক্রম ২২ মে থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ ছুটির আগে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতেই শনিবার বিদ্যালয় খোলা রাখা হচ্ছে।
এসআর