[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

ইবির নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতিতে সোহরাব সভাপতি, রাজীব সম্পাদক

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ৯:২৩ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

২০২৬-২০২৭ মেয়াদের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল-ফিকহ অ্যান্ড ল বিভাগে অধ্যয়নরত মো. সোহরাব উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাজীব সাহা।


বুধবার (১ এপ্রিল) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মুর্শিদ আলমের অনুমোদন এবং সাবেক নেতৃবৃন্দের সম্মতিক্রমে এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।


নতুন কমিটিতে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দপ্তর, কোষাগার, প্রচার, ক্রীড়া, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, সমাজসেবা ও ত্রাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগেও প্রতিনিধিত্ব রাখা হয়েছে। কার্যকরী সদস্য হিসেবেও বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজীব সাহা জানান, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং বিভিন্ন মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় করা হবে।
অন্যদিকে সভাপতি সোহরাব উদ্দিন আহম্মেদ বলেন, নরসিংদী জেলার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় রয়েছে।


উল্লেখ্য, এ সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদীর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর