[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি, আসছে নতুন ক্লাস পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ১২:৩৫ পিএম

সংগৃহীত ছবি

আগামী সপ্তাহে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি থাকতে যাচ্ছে।

খ্রিষ্টান  ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ইস্টার সানডে উপলক্ষে রোববার (৫ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের বিরতি পাচ্ছেন। ফলে এই সময়টিতে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।


অন্যদিকে, জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থায় আংশিক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে—এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান হবে।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে ছুটি শেষে নতুন এই পদ্ধতিতে ক্লাস কার্যক্রম শুরু হতে পারে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এ সিদ্ধান্তে পরিবর্তনও আনা হতে পারে

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর