[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

স্কুল পর্যায়ে অনলাইন ক্লাসের চিন্তা চলছে - শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ১:১১ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষা খাতে সাশ্রয়ী ব্যবস্থা নিতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

এ পরিকল্পনার অংশ হিসেবে সশরীরে পাঠদানের পাশাপাশি স্কুল পর্যায়ে সীমিত আকারে অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।


মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে এবং আগামী মন্ত্রিসভার বৈঠকে তা উপস্থাপনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


মন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সচল রাখতে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর চিন্তাও রয়েছে। বিশেষ করে বড় শহর বা মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হতে পারে।


শিক্ষাব্যবস্থার বিদ্যমান কিছু কাঠামোগত সমস্যার কথাও তুলে ধরেন তিনি।

তার মতে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে দীর্ঘ বিলম্ব শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

অনেক ক্ষেত্রে বছরের শেষের মধ্যেই শ্রেণিকাজ ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ হলেও পাবলিক পরীক্ষা পরবর্তী বছরের মাঝামাঝি সময়ে নেওয়া হয়, ফলে শিক্ষার্থীদের সময় অপচয় হচ্ছে।


এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর