[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

সড়ক দুর্ঘটনায় খুবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ১:৫৮ এএম

সংগৃহীত ছবি

খুলনায় সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত মৌমিতা হালদার মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে খুলনা মহানগরীর সদর থানার অধীন জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং তার গ্রামের বাড়ি পাটকেলঘাটায়।


প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, মৌমিতা তার বাবার সঙ্গে রিকশায় করে ডাকবাংলা মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন, বিশেষ করে মাথায় আঘাত পান।


দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার বিষয়টি তারা জেনেছেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর