[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

এনটিআরসিএর নতুন বিজ্ঞপ্তিতে কমল পদসংখ্যা, মোট শূন্যপদ ১২,৯৫১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ৯:১৫ পিএম

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

নতুন এ বিজ্ঞপ্তিতে আগের তুলনায় ৬০৮টি পদ কমানো হয়েছে।


বুধবার (২৫ মার্চ) সংস্থাটির পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।

সংশোধিত তালিকা অনুযায়ী মোট শূন্যপদ নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৫১টি।
এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় এর আগে ২৯ জানুয়ারি ২০২৬ প্রকাশিত ৮ম নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। যারা ইতোমধ্যে আবেদন করেছিলেন, তাদের ফি নির্ধারিত চার্জ কেটে অনলাইন মাধ্যম—নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে ফেরত দেওয়া হচ্ছে।


নতুন সূচি অনুযায়ী, আবেদন শুরু হবে ২৮ মার্চ এবং চলবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রার্থীরা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা এবং এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর