[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ভিকারুন নিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীকে স্বপদে বহালের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৩:১৯ এএম

সংগৃহীত ছবি

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) কেকা রায় চৌধুরীকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক স্মারকের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭.০০.০০০০.০০০.০৭২.৪৪.০০০২.২৫.৪৮, তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ অনুযায়ী কেকা রায় চৌধুরীকে স্বপদে বহাল সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

উক্ত নির্দেশনার আলোকে বিষয়টি বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পত্র প্রেরণ করা হয়েছে।


১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে নির্দেশক্রমে জনাব কেকা রায় চৌধুরীকে স্বপদে বহাল করার জন্য অনুরোধ জানান সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে পত্র পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। 

প্রসঙ্গত, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান  রয়েছে।  

এসআর

সম্পর্কিত খবর