[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

জাবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বাসে সংরক্ষিত আসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৩ এএম

সংগৃহীত ছবি

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচল সহজ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী বাসে নির্দিষ্টসংখ্যক আসন সংরক্ষণ এবং আলাদা রিকশা সেবা চালু করা হয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচল সহজ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী বাসে নির্দিষ্টসংখ্যক আসন সংরক্ষণ এবং আলাদা রিকশা সেবা চালু করা হয়েছে


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে পরিবহন দপ্তরের কর্মকর্তা ও জাকসু প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও জাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জানা গেছে, প্রতিটি স্টুডেন্ট বাসে চারটি করে আসন সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি তিনটি অটোরিকশা নির্দিষ্টভাবে এই শিক্ষার্থীদের জন্য পরিচালিত হবে।


ইতিহাস বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, বাসে সংরক্ষিত আসন ও আলাদা রিকশা সেবা চালু হওয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি আসবে।


শিক্ষার্থী সুমাইয়া ইয়াহিয়া বলেন, শুধু আসন সংরক্ষণ নয়—বর্ষার আগে ক্যাম্পাসের সড়ক মেরামত, বাস ও রিকশায় হুইলচেয়ার-সহায়ক ব্যবস্থা এবং র‌্যাম্পযুক্ত একটি ডেডিকেটেড অটোরিকশা চালুর দাবিও গুরুত্বপূর্ণ।

এতে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচল আরও নিরাপদ ও সহজ হবে।


জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বাধাহীন যাতায়াত নিশ্চিত করা তাদের অগ্রাধিকার।

পরিবহন দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাসে সংরক্ষিত আসন, বিশেষ পরিবহন সুবিধা এবং শিক্ষার্থী-বান্ধব পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত শিক্ষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, সংরক্ষিত আসন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

পাশাপাশি সব পরিবহনযানে জিপিএস ট্র্যাকার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই গাড়ির অবস্থান জানতে পারে।

প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক ও যাতায়াত-সংক্রান্ত সেবার মান উন্নয়নে আন্তরিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর