[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

সুযোগ পেলে শিক্ষাখাতকে বিশ্বমানের পর্যায়ে নেওয়া হবে: ড. মিলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৯ পিএম

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দায়িত্ব পেলে দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই হবে তার অগ্রাধিকার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া- এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. মিলন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি তাকে পুনরায় শিক্ষা খাতে দায়িত্ব দেন, তবে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী রূপ দিতে চান। তার ভাষায়, শিক্ষার মান এমন পর্যায়ে উন্নীত করতে হবে যাতে তা আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে সামঞ্জস্য রেখে এগোতে পারে।


তিনি আরও বলেন, অতীতে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে যে গতিতে কার্যক্রম পরিচালনা করেছিলেন, নতুন করে সুযোগ পেলে তার চেয়ে বেশি কর্মপরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা থাকবে।


উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুর-১ আসনে বড় ব্যবধানে বিজয়ী হন ড. এহছানুল হক মিলন।

মাজার জিয়ারতের সময় তার সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর