[email protected] মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে পদক্ষেপ নেবে অর্থ মন্ত্রণালয় - সালেহউদ্দিন আহমেদ

এম. এ রনী

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ১০:৫৬ এএম

ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এবং এতে কালো টাকার ব্যবহার বন্ধে অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তবে এ বিষয়ে রাজনৈতিক নেতাদের সদিচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১৩ আগস্ট) জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন জানান, কোনো ব্যক্তি বা দলের ইচ্ছায় নির্বাচন বন্ধ হবে না।

নির্বাচন সুষ্ঠু করতে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দিচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে।

সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে তিনি বলেন, চাকরিজীবী, শিক্ষকসহ অনেক পেশার মানুষ এখনো এতে অংশ নিচ্ছেন না।

এর কারণ খুঁজে বের করতে হবে এবং স্কিমে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।

পাশাপাশি স্কিমটি নিয়ে প্রচার কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

 

এসআর

সম্পর্কিত খবর