[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫ ৭:৪৭ এএম

ফাইল  ছবি

২০২৪-২০২৫ অর্থবছরের প্রথমার্ধে দেশের রপ্তানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ।

এক বছর আগের একই সময়ের ২১.৭৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৪.৫৩ বিলিয়ন ডলারে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের ডিসেম্বর মাসে ৩.৯৩ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের তুলনায় চলতি বছরের ডিসেম্বরে ১৭.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে রপ্তানি আয় হয়েছে ৪.৬৩ বিলিয়ন ডলার।

রপ্তানিতে সবচেয়ে বড় অবদান রেখেছে পোশাক খাত। ২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে পোশাক খাতের রপ্তানি আয় ১৩.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৯.৮৯ বিলিয়ন ডলারে।

এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত এবং জীবন্ত মাছ, এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি আয়ও এই সময়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে।

 

এসআর

সম্পর্কিত খবর