[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ৭:১৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের ‘কৃষিপণ্যভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন

 স্কিম’-এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। দেশের কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের সুযোগ দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ.এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

​বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী চুক্তিতে স্বাক্ষর করেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশনের শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন শিল্প স্থাপন, বিদ্যমান শিল্পের সম্প্রসারণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে অর্থায়নের সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতের বিকাশ ও কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহারে এটি ইতিবাচক অবদান রাখবে।

​কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণের ফলে উদ্যোক্তারা সহজ অর্থায়নের সুবিধা পাবেন, যার মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি এবং কৃষি ও শিল্প খাতের মধ্যে দীর্ঘমেয়াদি সংযোগ সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এইচ/এম

সম্পর্কিত খবর